সিইপিজেড এলাকায় এনজিও কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসা থেকে এক বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে পুলিশ এলাকার কাজীর গলির বাসা থেকে মোসাম্মৎ রহিমা ওরফে চৈতীর (২৬) গলিত লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনছুর জানান, তিনি স্থানীয় একটি বেসরকারি এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। সিমেন্ট ক্রসিং এলাকার কাজীর গলিতে জনৈক সাইফুল ইসলামের বাড়িতে একটি কক্ষে তিনি ভাড়া থাকতেন।