সিইপিজেডে কারখানায় ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) নিউ ইরা ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় গতকাল মঙ্গলবার সকালে ভাঙচুর হয়েছে। বেতন-বোনাসের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকেরা ভাঙচুর চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, জুলাই মাসের বেতন-বোনাসের দাবিতে সকাল ১০টা থেকে কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে কয়েকজন কর্মকর্তা এসে তাঁদের বোনাস দেওয়ার ঘোষণা দেন। কিন্তু অগ্রিম বেতন দেওয়ার ব্যাপারে অপারগতা জানালে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন ও কারখানায় ভাঙচুর চালান।
ইপিজেড থানার ওসি মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যে মালিকপক্ষ বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছে।