সিইপিজেডে জুতার কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ৪ নম্বর সড়কে অবস্থিত একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাপেলা শু ফ্যাক্টরি নামের ওই কারখানায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। আজ রোববার সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক রুহুল আমিন প্রথম আলো ডটকমকে জানান, জুতার কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লেগে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।