সিইপিজেডে পাহাড়ি বাঙালি শ্রমিকদের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি বিদেশি জুতা তৈরির কারখানার পাহাড়ি-বাঙালি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ শ্রমিক আহত হয়েছেন।
গত শনিবার রাত ১০টার দিকে ইপিজেড এলাকার ঝনক প্লাজা নামের একটি বিপণিবিতানের সামনে এ ঘটনা ঘটে। চীনা মালিকানাধীন বন সুজ নামের একটি কারখানায় বাঙালি-শ্রমিক ছাঁটাইয়ের জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মনজুর মোরশেদ জানান, ‘শুক্রবার লাইনে দাঁড়ানো নিয়ে কারখানাটিতে বাঙালি ও পাহাড়ি শ্রমিকদের মধ্যে ঝগড়া হয়। বাঙালি এক শ্রমিককে ছাঁটাই করা হয় বলেও শুনেছি।’ এর জের ধরে শনিবার রাতে কারখানা ছুটি হওয়ার পর পাহাড়ি ও বাঙালি শ্রমিকেরা ঝনক প্লাজার সামনে মারামারিতে লিপ্ত হন। এতে উভয় পক্ষের মোট ১২ জন আহত হন বলে জানান তিনি।