সিইসি আবার বিদেশ সফরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ উপনির্বাচনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ ‘স্পর্শকাতর’বলে উল্লেখ করেছিলেন। তার পরও কমনওয়েলথের এক সম্মেলনে অংশ নিতে ২০ জুন কেনিয়া যান তিনি৷ ফিরবেন আগামীকাল বৃহস্পতিবার৷ ওই দিনই নারায়ণগঞ্জ উপনির্বাচন৷
গুরুত্বপূর্ণ সময়ে সিইসির বিদেশ সফর নির্বাচন কমিশনে (ইসি) আবার আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এর আগে কয়েক ধাপে করা চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও দীর্ঘদিন সিইসি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। বিষয়টি নিয়ে তখনো বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
জাপার জরিমানাসহ নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল: ১০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দশম সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দিয়েছে বর্তমান সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার দলটির পক্ষ থেকে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু স্বাক্ষরিত নির্বাচনী ব্যয়ের এ হিসাব নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেওয়া হয়।