সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের শপথ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার আজ বুধবার শপথ নিচ্ছেন। প্রধান বিচারপতি আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পড়াবেন।

গতকাল মঙ্গলবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বুধবার বেলা তিনটায় সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়াবেন।

৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়।