সিইসিকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের শেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ব্যাপক জাল ভোট পড়ার অভিযোগ তুলে গেজেট আকারে এর ফলাফল প্রকাশ না করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন খান। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মাধ্যমে গতকাল মঙ্গলবার এটি ডাকযোগে পাঠিয়েছেন তিনি। ৪ জুন এ ইউপিতে ভোট হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মো. জহুর উদ্দিন জয়ী হন। নোটিশে অভিযোগ করা হয়, নির্বাচনে মৃত ব্যক্তি, কারাগার ও প্রবাসে থাকা ব্যক্তিদের নামেও জাল ভোট দেওয়া হয়েছে। এর প্রমাণ রয়েছে। তাই নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই নোটিশ দেওয়া হয়েছে।