সিইসির বিরুদ্ধে করা মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক গতকাল রোববার বিকেলে মামলাটি খারিজ করে দেন। আদালত সূত্র জানায়, গতকাল সকালে রাজধানীর সবুজবাগ থানার বাসিন্দা মোহাম্মদ হুসাইন আখন্দ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন। মামলায় সিইসির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫(ক) ও ২৯৮ ধারায় অভিযোগ আনা হয়। কিন্তু এ ধরনের মামলায় সরকারের অনুমতি প্রয়োজন। মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতি না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।মামলার অভিযোগে বলা হয়, ভোলা-৩ আসনে উপনির্বাচন সম্পর্কে ১৬ এপ্রিল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি বলেন, ‘সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন, স্বয়ং আল্লাহ তায়ালা নেমে এলেও কিছু করতে পারবেন না।’সিইসির এ ধরনের বক্তব্যে মুসলমানদের ধর্মবিশ্বাসকে অবমাননা করা হয়েছে। এ অভিযোগে মামলাটি করা হয়।