সিএইচআইপিপি স্বর্ণপদক পেয়েছেন আলোকচিত্রী পাভেল রহমান
নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশের আ-লোকচিত্রী পাভেল রহমান চায়না ইন্টারন্যাশনাল প্রেস ফটো কনটেস্ট (সিএইচআইপিপি) ২০১২-এ স্বর্ণপদক পেয়েছেন।প্রতিযোগিতায় ডেইলি লাইফ বিভাগে ‘জাম্পিং’ শিরোনামের ছবিটির জন্য পাভেল রহমান এ পুরস্কার পান। একই ছবির জন্য তিনি যুক্তরাষ্ট্রের মিসৌরি স্কুল অব জার্নালিজম আয়োজিত পিকচার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’ পুরস্কার পান।পাভেল রহমান এর আগে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিযোগিতায় সম্মাননা অর্জন করেন। আগামী ডিসেম্বরে পুরস্কার গ্রহণ করার জন্য তিনি চীনে যাবেন।পাভেল রহমানের জন্ম রংপুরে। বাবা প্রয়াত মুজিবর রহমান ঢাকা নগর বিশেষ শাখার (এসবি) জ্যেষ্ঠ পুলিশ সুপার ছিলেন। মা মতিজা রহমান গৃহিণী। তাঁর বড় ভাই চিকিৎসক ওমর ফারুক বর্তমানে রংপুরে নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্যাথলজিস্ট হিসেবে কর্মরত।