স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের অধীনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে।রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ নামক প্রকল্পে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) ১৩ হাজার ২০০ জন সিএইচসিপি নিয়োগ দেওয়া হবে।গত রোববার প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া টেলিটকের সৌজন্যে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dghs.gov.bd) ফলাফল জানা যাবে।যেকোনো মোবাইল ফোন অপারেটরের ফোনসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন misdghsRoll No. এবং 9934 নম্বরে Send করুন। যেমন—প্রার্থীর রোল নম্বর ১১০০০০১ হলে তিনি মেসেজ অপশনে লিখবেন misdghs 1100001 এবং 9934 নম্বরে মেসেজটি Send করবেন।মৌখিক পরীক্ষার তারিখ জানার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি।