সিএনজি অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশার মেয়াদ (ইকোনমিক লাইফ) ১১ থেকে ১৫ বছর করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১৯টি সিএনজি পরীক্ষা করে মেয়াদকাল দিয়েছে ১৫ বছর। কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ বুয়েটের মতামতকে প্রাধান্য দিচ্ছে না। তাই অবিলম্বে সিএনজি অটোরিকশার মেয়াদ ১১ থেকে ১৫ বছর করতে হবে। বিজ্ঞপ্তি।