সিএনজি অটোরিকশায় লোহার বেষ্টনী হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চুরি ও ছিনতাই রোধে সিএনজিচালিত অটোরিকশায় লোহার বেষ্টনী (গ্রিল) লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নগর পুলিশ। গতকাল শনিবার নগরের টাইগার পাস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ।নতুন নিয়মানুযায়ী চালক এবং পেছনের আসনের দুই পাশে লোহার বেষ্টনী লাগানো হচ্ছে। গত মাসে আঞ্চলিক নগর পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।