সিএনজি অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ২০১১-১৩ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে জাকির হোসেন সভাপতি ও সাজেদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচিত অন্য কর্মকর্তারা হচ্ছেন—সহসভাপতি: আবদুল মতিন খান, নজরুল ইসলাম, মোহাম্মদ ইরাদ আলী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী ও জুবায়ের আহমেদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক: আবদুস সাত্তার ও জায়েদ আহমেদ। অর্থ সম্পাদক এ কে এম আলমগীর খান। যুগ্ম অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল মান্নান সরকার। সাংগঠনিক সম্পাদক সাইদা আক্তার।১৩ ডিসেম্বর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি পরিচালক পদের মধ্যে ১৯টিতে জাকির হোসেনের প্যানেল এবং বাকি দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন। নির্বাচিত পরিচালকদের ভোটে ১৫ ডিসেম্বর ওই কর্মকর্তারা নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।