সিএনজি-ম্যাক্সি মুখোমুখি সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতনের একটি ঘটনায় দায়ের করা মামলায় ময়মনসিংহের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়ে ফেরার পথে সিএনজি ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী ফুলবাড়িয়া থানার এক পুলিশ কর্মকর্তা, সিএনজির চালক ও নারী নির্যাতন মামলার ভিকটিমের মা নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র শীল (৪৫), সিএনজির চালক জয়নাল আলী (৩০) ও মামলার ভিকটিম শারমীনের মা নূর জাহান (৩৫)।গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে এ ঘটনায় গুরুতর আহত হয়ে মামলার ভিকটিম শারমীন (১৫), তার বাবা শাজাহান (৪০) ও ফুলবাড়িয়া থানার অপর পুলিশ কনস্টেবল আবদুল গনি (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ সাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক আহত ব্যক্তিদের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক নিহত ব্যক্তিদের লাশ বাড়িতে পাঠানো, দাফন এবং আহতদের চিকিৎ সার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে ৩০ হাজার টাকার আর্থিক সহযোগিতা তুলে দেন। থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতনের একটি ঘটনায় দায়ের করা মামলায় ময়মনসিংহের আদালতে ২২ ধারায় জবানবন্দির কাজ শেষে ভিকটিম শারমীন, তার মা নূর জাহান ও বাবা শাজাহানকে নিয়ে ফুলবাড়িয়া থানার সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র শীল কনস্টেবল আবদুল গনিকে সঙ্গে করে সিএনজিতে ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে দ্রুতগামী ম্যাক্সির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, নিহত বিকাশ চন্দ্র শীলের বাড়ি মানিকগঞ্জ জেলা সদরে। কনস্টেবল আবদুল গনির বাড়ি জামালপুর সদর উপজেলার বেলটিয়া গ্রামে। নূর জাহানের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রামে। দুর্ঘটনার শিকার ম্যাক্সি ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। অপরদিকে ময়মনসিংহ শহরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে গতকাল বেলা তিনটার দিকে অপর একটি দ্রুতগামী ম্যাক্সির চাকায় পিষ্ট হয়ে ফুলপুর উপজেলার তারাকন্দা থানার রাসেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।