সিএনজি স্টেশনে ২১ ডিসেম্বর থেকে ধর্মঘটের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারসহ সাত দফা দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি স্টেশনের মালিকেরা।গতকাল শনিবার বিকেলে রাজধানীতে মিছিল শেষে এ ঘোষণা দেয় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। খবর ইউএনবির।এর আগে সকালে অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেজগাঁও শিল্প এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। সংগঠনের দুই শতাধিক সদস্য এতে যোগ দেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বিজয়নগরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের নেতারা।