সিএনজিচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছারপুর এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় রাশেদুল হক (১৮) নামের সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাশেদুল রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। মেডিকেল পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদুল ইছাপুর এলাকায় সড়কের পাশে সিএনজি অটোরিকশার মেরামতের কাজ সারছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।