সিএনজিচালকের মাস্তানি, সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধরের পর গাড়িতে ঝুলন্ত অবস্থায় টানতে টানতে তাঁকে প্রায় এক কিলোমিটার নিয়ে যান সিএনজিচালিত অটোরিকশাচালক। পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি রক্ষা পান। তিনি একটি জাতীয় দৈনিকের সাবেক বার্তা সম্পাদক আফাজ উদ্দিন বিপ্লব (৪০)। জনতা সিএনজি অটোরিকশাসহ চালক মাহবুবুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে। লোকজন আফাজকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি মুখ, ঘাড় ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।