সিএনজির দাম বাড়তে পারে আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সিএনজির দাম আগামী মাসে বাড়তে পারে। পেট্রোবাংলা প্রতি ঘনমিটার সিএনজির বর্তমান দাম ১৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার একটি প্রস্তাব প্রায় এক মাস আগে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বরাবর উপস্থাপন করেছিল।গতকাল বৃহস্পতিবার এক উন্মুক্ত সভায় সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শুনে বিইআরসি দাম বাড়ানোর প্রস্তাবটি প্রক্রিয়া করার জন্য গ্রহণ করেছে। আগামী ৮ মার্চ এ বিষয়ে গণশুনানি হবে। শুনানিতে যাঁরা অংশ নিতে চান তাঁদের আগামী ২ মার্চের মধ্যে বিইআরসিতে নাম তালিকাভুক্ত এবং ৬ মার্চের মধ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করতে হবে।উল্লেখ্য, জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানো-কমানোর এখতিয়ার বিইআরসির। এ ক্ষেত্রে উন্মুক্ত সভায় প্রস্তাব গ্রহণ, গণশুনানির আয়োজন প্রভৃতি বিইআরসি আইন ২০০৩-এর বিধান। গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে বিইআরসির আদেশ জারি করারও বাধ্যবাধকতা আইনে রয়েছে। দাম বাড়ানোর পক্ষে যুক্তি: প্রস্তাবে বলা হয়েছে, দেশে সিএনজিসংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পেট্রল, অকটেন, ডিজেল ইত্যাদি জ্বালানির দাম যে হারে বেড়েছে সিএনজির দাম সে হারে বাড়েনি। এখানে সিএনজির বর্তমান দাম পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় গড়ে প্রায় ৩৫ শতাংশ কম। তরল জ্বালানির তুলনায় সিএনজি প্রায় ৮০ শতাংশ সাশ্রয়ী। ফলে এর ব্যবহার বাড়তে থাকায় জ্বালানি ও পরিবহন ব্যবস্থাপনায় অসুবিধা হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট ও এনজিএল প্রক্রিয়াকরণের মাধ্যমে এলপিজি, পেট্রল ও ডিজেল উৎ পাদন করা হয়। সিএনজির দাম কম হওয়ায় দেশে উৎ পাদিত পেট্রলের চাহিদা কমে গেছে। কিন্তু এই পেট্রল রাখার জন্য প্রয়োজনীয় জায়গা নেই। যেহেতু গ্যাস উৎ পাদন বন্ধ রাখা সম্ভব নয়, তাই উৎ পাদিত কনডেনসেট কম দামে রপ্তানি করতে হচ্ছে।প্রস্তাবে বলা হয়েছে, জ্বালানি খরচ কম হওয়ায় সিএনজিচালিত গাড়ির ব্যবহার এবং যানবাহনের সংখ্যা অধিক হারে বাড়ছে। অনেকে একাধিক গাড়ি ব্যবহার করছেন। সিএনজির দাম বাড়লে যানবাহনের বৃদ্ধির হার কমবে ও অতিরিক্ত গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার নিরুৎ সাহিত হবে। এতে যানজট কমতে পারে। বিরোধিতা: গতকালের উন্মুক্ত সভায় সিএনজির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছে সিএনজি স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপের মালিক সমিতি, বাস মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসো-সিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মালিকেরা বলেছেন, সিএনজিতে গ্যাস ব্যবহূত হয় দেশে বর্তমানে প্রতিদিন মোট ব্যবহারের মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশ বাদ দিয়ে এই ৫ শতাংশের দাম বাড়ানো অযৌক্তিক। তাঁরা বলেন, এক সময় তাঁদের জামাই আদরে ডেকে নিয়ে এই খাতে বিনিয়োগ করতে অনুরোধ করা হয়। আর এখন যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা এই খাতকে ধ্বংস করে দেবে। সিএনজির দাম বাড়লে মালামাল ও যাত্রী বহনকারী গণপরিবহন ব্যয় বাড়বে। ফলে যাত্রী দুর্ভোগ ও দ্রব্যমূল্যও বাড়তে পারে। সিএনজির দাম বাড়ালে বিক্রি কমতে পারে। ফলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম বাড়লে সিএনজির ব্যবহার কমবে, পেট্রল ও ডিজেলের ব্যবহার বাড়বে। ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়তে পারে। বিভিন্ন সময়ে সিএনজি স্টেশনে সরবরাহ করা (ফিড) গ্যাস এবং নির্ধারিত দাম ও মুনাফার চিত্র গেজেট প্রকাশ ফিড গ্যাসের মূল্য সিএনজির বিক্রয় মূল্য বিনিয়োগকারীর গ্রস মুনাফা (টাকা/ঘনমিটার) (টাকা/ঘনমিটার) (টাকা/ঘনমিটার) জুন, ১৯৯২ ১.৫২ ৭.৪৫ ৫.৯৩ জুন, ২০০৪ ২.৪৭ ৮.৫০ ৬.০৩ এপ্রিল, ২০০৮ ৯.৯৭ ১৬.৭৫ ৬.৭৮ প্রস্তাবিত ২০১০ ১৮.০০ ২৪.৯০ প্রায় ৭.০০