সিএমএ পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) অধীনে দেশের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত গত এপ্রিল মাসের সিএমএ পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। এতে ২৩ জন শিক্ষার্থী সিএমএ ফাইনাল পাস করেছেন।সিএমএ পরীক্ষায় প্রোফেশনাল লেভেল ৪-এ ১৩ জন, লেভেল ৩-এ ২১, লেভেল ২-এ ৩৮, লেভেল ১-এ ৮৫ এবং ফাউন্ডেশন লেভেলে ৮৪ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও কুমিল্লা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল www.icmab.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।