সিএমএইচে চিকিৎসাসেবার পরিসীমা বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবার পরিসীমা বাড়িয়ে পর্যায়ক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সব বাহিনীর বেসামরিক চতুর্থ শ্রেণির কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের চিকিৎসাসুবিধা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ সোমবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের আধুনিকায়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময়ে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিনিধি স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনাসহ বর্তমান পরিস্থিতি কমিটির কাছে তুলে ধরে। পরে কমিটি জনবলের স্বল্পতা, ছাত্র-কর্মকর্তাদের বাসস্থানের স্বল্পতা, আবাসিক ভবনগুলোর সংস্কার, কর্মকর্তা, জেসিও ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বাসস্থান সমস্যা, বিদেশি কর্মকর্তাদের জন্য মানসম্মত আবাসিক ভবন ও মেসের স্বল্পতা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহন সমস্যাসহ সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ করে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান ও মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।