সিএমএম আদালতে সাউন্ড সিস্টেম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে সাউন্ড সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে আইনজীবী ও বিচারপ্রার্থীরা সহজেই বিচারকের আদেশ শুনতে পাবেন। গতকাল রোববার সিস্টেমটি চালু করা হয় বলে ওই আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা প্রথম আলোকে নিশ্চিত করেন।
আদালতে নিয়মিত মামলা পরিচালনাকারী আবিদ হোসেন প্রথম আলোকে জানান, সিএমএম আদালতে সাউন্ড সিস্টেম চালু হওয়ায় সহজেই বিচারকের আদেশ শুনতে পাবেন বিচারপ্রার্থীরা। আইনজীবীরাও তাঁদের বক্তব্য উপস্থাপনের পর বিচারকের আদেশ শুনতে পাবেন।