সিএমএম আদালতের নথি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংরক্ষিত নথি শাখায় গতকাল রোববার পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আদালত সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা সংরক্ষিত নথি শাখায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এর আগেই আগুনে তিন শতাধিক মামলার নথি পুড়ে যায়।
ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ঘটনাস্থলে যান এবং সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত কর্মকর্তাদের মামলার রেজিস্ট্রার দেখে পুড়ে যাওয়া নথি চিহ্নিত করে সেগুলো আবার প্রস্তুত করার নির্দেশ দেন। ওই ঘটনার পর ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের আসা-যাওয়ার পথে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের শব্দে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, আদালত এলাকায় ককটেল হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।