সিএমএম কোর্টে আগুন দিল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংরক্ষিত নথি শাখায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
সিএমএম আদালতের নাজির মাহবুব আলম বলেছেন, পৌনে দুইটার দিকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আদালতের কর্মচারী ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
সংরক্ষিত নথি শাখায় ফৌজদারি মামলার অভিযোগপত্র জমা থাকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। ঘটনাস্থলে এসেছেন পুলিশ সদস্যরা। মামলার প্রস্তুতি চলছে।