সিএমপিতে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চারটি পদে রদবদল হয়েছে। নগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (অভিবাসন) মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) পদে বদলি করা হয়েছে। অভিবাসনে অতিরিক্ত উপকমিশনার হিসেবে যোগ দিয়েছেন তারেক আহমেদ। তিনি আগে অতিরিক্ত উপকমিশনার (সরবরাহ) পদে ছিলেন। তাঁর জায়গায় যোগ দিয়েছেন অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ। ডবলমুরিং থানার ওসি এবং পরিদর্শক তদন্তকে পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে। গোয়েন্দা পুলিশ থেকে বদলি হওয়া নুরুল আলম তালুকদার ও উত্তম চন্দ্র দেব ওই দুই পদে দায়িত্ব পালন করবেন। গত মঙ্গলবার রাতে নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এক আদেশে এ রদবদল করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|