সিএমপির কমিশনারসহ আট ডিআইজি রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলামকে করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি। পুলিশ সদর দপ্তরের ডিআইজি হুমায়ুন কবীরকে বরিশাল রেঞ্জের ডিআইজি, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট ঢাকার ডিআইজি ইকবাল বাহারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
এ ছাড়া যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলীকে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট ঢাকার ডিআইজি, এপিবিএনের ডিআইজি মো. মনিরুজ্জামানকে নৌ-পুলিশের ডিআইজি, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকার পরিচালক (ডিআইজি, চলতি দায়িত্বে) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে এপিবিএনের ডিআইজি (চলতি দায়িত্বে) ও রেলওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি (এনডিসি কোর্স শেষ করে পুলিশ সদরে যোগ দেওয়া) ডা. মোহাম্মদ সাদিকুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) করা হয়েছে।