সিএমপির চার থানার ওসি বদল
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল এ রদবদলের আদেশ দেন।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশকে বায়েজিদ বোস্তামী থানার ওসি পদে বদলি করা হয়েছে। এ থানার বর্তমান ওসি বাবুল চন্দ্র বণিককে নগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক নেজাম উদ্দিনকে খুলশী থানার ওসি পদে বদলি করা হয়। এ থানার বর্তমান ওসি সুকান্ত চক্রবর্তী পরিদর্শকের (তদন্ত) দায়িত্ব পালন করবেন। ডিবি পুলিশের পরিদর্শক মইনুল ইসলাম ভূঁইয়াকে সদরঘাট থানার ওসি পদে এবং বর্তমান ওসি আবুল কালাম আজাদকে ডিবিতে বদলি করা হয়। এ ছাড়া ডিবি পুলিশের পরিদর্শক আহসান উদ্দিনকে হালিশহর থানার ওসি পদে এবং এ থানার ওসি শাহজাহান কবিরকে ডিবিতে বদলি করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান চার থানার ওসি পদে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।