প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট-২০১৬ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তালাইমারী ক্যাম্পাসে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম সাইদুর রহমান খান এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের অধ্যাপক শামীম আহমদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওসমান গনি তালুকদার ও সহ-উপাচার্য নূরুল হোসেন চৌধুরী। ফেস্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।