প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) উসকানিতেই গত সোমবার কারওয়ান বাজার এলাকায় তাঁর গাড়িবহরে হামলা হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকায় নবনির্মিত যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন ১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ চলাকালে কারওয়ান বাজার এলাকায় গাড়ি ভাঙচুরসহ পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার খালেদা জিয়া যখন কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, এসব এলাকার লোকজন তখন কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছিল। তখন তাঁর নিরাপত্তাকর্মীরা কালো পতাকা প্রদর্শনকারীদের একজনকে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন।