সিএসএসসি-২০১০ অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এমহার্স্ট এবার সামাজিক যোগাযোগ কার্যক্রমের ক্ষেত্রে অবদানের জন্য ব্র্যাককে কমিউনিকেশন ফর সাসটেইন্যাবল সোশ্যাল চেঞ্জ অ্যাওয়ার্ড-২০১০ (সিএসএসসি)-এ ভূষিত করেছে। ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিট ও ব্র্যাক জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং প্রোগ্রামের সৃজনশীল অ্যাডভোকেসি প্রক্রিয়ার মূল্যায়ন হিসেবে ব্র্যাক এই মর্যাদা অর্জন করে।প্রতিবছর এসবিএস সেন্টার কমিউনিকেশন ফর সাসটেইন্যাবল সোশ্যাল চেইঞ্জ, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এমহার্স্ট সামাজিক যোগাযোগের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কমিউনিকেশন ফর সাসটেইন্যাবল সোশ্যাল চেঞ্জ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। উল্লেখ্য, ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিট উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণ ও অংশীদারি নিশ্চিত করার লক্ষ্যে সৃজনশীল অ্যাডভোকেসি প্রক্রিয়ায় (পিম) কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।