সিওএলের বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য হলেন শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) বোর্ড অব গভর্ন্যান্স এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এক চিঠিতে মন্ত্রীকে তা অবহিত করেন। গতকাল বুধবার তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
১০ সদস্যবিশিষ্ট সিওএল বোর্ডের মেয়াদ তিন বছর। কানাডার ভ্যাংকুভারে প্রতিবছর জুন মাসে এই বোর্ডের একটি সভা হয়ে থাকে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ থেকে চারজন এবং সর্বাধিক আর্থিক অনুদান দেওয়া ছয়টি দেশ থেকে ছয়জন নিয়ে সিওএল বোর্ড গঠিত। বর্তমানে সর্বাধিক আর্থিক অনুদান দেওয়া ছয়টি দেশ হলো কানাডা, ভারত, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য।