সিকার নতুন সদস্য বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা সহযোগিতামূলক সংস্থা সিকার (কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া) পূর্ণ সদস্য হয়েছে বাংলাদেশ। আজ বুধবার চীনের সাংহাইয়ে চতুর্থ শীর্ষ সম্মেলন শুরুর আগে ২৫ সদস্যের সংস্থাটি সর্বসম্মতভাবে বাংলাদেশের সদস্যপদ অনুমোদন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির সদস্যপদের মর্যাদা-সংক্রান্ত দলিলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সইয়ের মাধ্যমে বাংলাদেশের সিকার সদস্যপদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সিকার চতুর্থ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।