প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআরের রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) ১১৩ আসামির মধ্যে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন দুজন। গতকাল সোমবার অভিযোগ গঠনের জন্য আদালত প্রত্যেক আসামির কাছে তাঁরা দোষী না নির্দোষ, তা জানতে চাইলে ওই দুজন দোষ স্বীকার করেন।পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত দুটি বিশেষ আদালতে বিডিআরে বিদ্রোহের ঘটনায় করা মামলার বিচার চলছে। এর মধ্যে দরবার হলে চলছে আরএসইউর জওয়ানদের বিরুদ্ধে করা মামলার বিচার এবং ১৩ রাইফেল ব্যাটালিয়নে চলছে রেকর্ড উইংয়ের জওয়ানদের বিরুদ্ধে করা মামলার বিচার।রেকর্ড উইংয়ের মামলায় সাক্ষ্য গ্রহণ: ১৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালতে রেকর্ড উইংয়ের মামলায় গতকাল সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ নিয়ে এই মামলার ৪৮ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এ মামলায় আসামি হলেন ১১১ জন।