সিক্কাটুলি জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সিক্কাটুলির এই কারখানা আগুন লাগার খবর বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় জানা যায়, আগুন পুরোপুরি নেভানো যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।