প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে দুই দফায় এসব কার্টন উদ্ধার করে শুল্ক বিভাগ। বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার সেলিম রেজা প্রথম আলোকে বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে আনার কারণে বেনসন অ্যান্ড হেজেসসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। দুবাই থেকে গত বুধবার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে করে এসব আনা হয়েছে। সিগারেটগুলোর মালিকানা কার, সেটি বের করার চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম