সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের সাতটি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় এক লাখ টাকার অনুমোদনহীন বিদেশি সিগারেট জব্দ করেছেন। গতকাল রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে ছিলেন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির, শিমুল আকতার ও রায়হান আহাম্মেদ। এ ছাড়া সিভিল সার্জনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও আনসার বাহিনীর সদস্যরা আদালতে সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা গেছে, তাঁরা নগরের এরফান পান দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার অনুমোদনহীন বিদেশি সিগারেট জব্দ করেন। এ ছাড়া আরও কয়েকটি দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার সিগারেট জব্দ করেন আদালত।