সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কতার নিয়ম লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে ৫৪ শতাংশ সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী ছাপার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে এক গবেষণায় বেরিয়ে এসেছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জনস হপকিন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন (বিসিসিপি) ও তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত গবেষণার ফলাফল তুলে ধরেন জনস হপকিন্স হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক জোয়ানা কোহেন।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে সিগারেটের প্যাকেটের সামনে-পেছনের ৩০ শতাংশ জায়গাজুড়ে এই স্বাস্থ্য সতর্কবাণী ছাপতে হবে বাংলা ভাষায়। ছয়টি সতর্কবাণী ছয় মাস পরপর বদল হবে।
গবেষণার জন্য ২০১৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম শহর থেকে মোট ১৯১টি সিগারেটের প্যাকেট সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৬ শতাংশ প্যাকেটে তামাক নিয়ন্ত্রণ আইনে বর্ণিত ৩০ শতাংশ জায়গাজুড়ে সতর্কবার্তা দেখা গেলেও ৫৪ শতাংশ প্যাকেটে সে নিয়ম মানা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গবেষণায় আরও লক্ষ করা গেছে, অনেক সিগারেটের প্যাকেটে উদ্দেশ্যমূলকভাবে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের তামাকজাত পণ্যের প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকার কারণে ব্যবসায়ীরা প্যাকেটটিকেই বিজ্ঞাপনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। বিজ্ঞপ্তি।