সিগারেটের মোড়কসহ যন্ত্রপাতি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের রেলস্টেশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে নকল সিগারেটের মোড়ক ও মোড়ক তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গোপনে খবর পেয়ে নাটোর সদর থানার পুলিশ এসব মালামাল জব্দ করে।
পুলিশ জানায়, গতকাল সকালে রেলস্টেশন এলাকার একতার মোড়ে লোকজন দুটি ট্রাকে বিপুল পরিমাণ নকল মুনস্টার সিগারেটের মোড়ক ও মোড়ক তৈরির যন্ত্রপাতি স্থানান্তর করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে জানতে পারে, ওই এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে রাজশাহীর রবিউল আওয়াল নকল সিগারেট তৈরির মোড়ক ছাপানোর কাজ করছিলেন।