সিঙ্গাইর পৌরসভার নির্বাচনে বাধা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা ২১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। তিনি প্রথম আলোকে বলেন, এর ফলে সিঙ্গাইরে পৌর নির্বাচন হতে বাধা থাকল না।