সিঙ্গাইরে আওয়ামী লীগ ও ছাত্রসমাজ নেতাসহ ১০ জন গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাল দখলের অভিযোগে গতকাল রোববার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রসমাজের সভাপতি, আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গতকালই তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন। গ্রেপ্তারের সময় পুলিশের উপস্থিতিতেই সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) হুমকি দিয়েছেন গ্রেপ্তারকারীরা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার জয়মন্তব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, সিঙ্গাইর উপজেলা ছাত্রসমাজের সভাপতি শহীদুল ইসলাম. মো. হাবীব, শহীদ হোসেন, মো. ফারুক, মোখলেছ হোসেন, মো. কুদ্দুস, রেজাউল করিম, আনোয়ার হোসেন ও হোসেন আলী।ধল্লা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজহারুল ইসলাম গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে গতকাল সিঙ্গাইর থানায় মামলা করেন। মামলার পরপরই সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল লতিফ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে অলি উল্লাহ, শহীদুল ইসলামসহ ১০ জনকে গ্রেপ্তার করেন। তাঁদের মধ্যে আটজনই শ্রমিক। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকালই গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে ছাড়া পেয়েছেন।