সিঙ্গাইরে আরও এক যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করল পুলিশ।
গতকাল পর্যন্ত পুলিশ নিহত যুবকদের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে সিঙ্গাইর সদর ইউনিয়নের কাংশা গ্রামে ধলেশ্বরী নদীর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে মারপিট করে হত্যার পর লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায়।