সিঙ্গাইরে এক বাড়িতে ডাকাতি, ১৪ ভরি স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব বাস্তা গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালংকার, এক লাখ ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।পূর্ব বাস্তা গ্রামের মো. তিলামুদ্দিনের বাড়ির সদস্যরা বলেন, রাত দুইটার দিকে ১৪-১৫ জনের ডাকাতদল তাঁদের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে নিচতলার ভাড়াটের ঘরে ঢোকে। তারা ভাড়াটের আলমারির তালা ভেঙে ১১ ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও দুটি মুঠোফোন সেট লুট করে।এরপর বাড়ির দোতলায় তিলামুদ্দিনের ঘরে হানা দিয়ে একই কায়দায় এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে।