সিঙ্গাইরে গ্রামীণ ব্যাংক সদস্যদের কার্যক্রম পরিদর্শনে মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী গ্রেস মজীনা, হিলারি ক্লিনটনের কার্যালয়ের ব্যবস্থাপক ক্যারি কোলম্যান ও গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপক মোহামঞ্চদ শাজাহান। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রামীণ ব্যাংকের সদস্য মিনু আরা বেগমের বাড়িতে ড্যান ডব্লিউ মজীনাসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ব্যাংকের সদস্যরা। এ সময় মজীনা সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি সদস্যদের চালের গুঁড়াকোটা, পিঠা বানানো, খই ভাজা ও কারুশিল্পের নানা কাজ ঘুরে দেখেন।পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূত পিঠা ও খই খান। পরে ব্যাংকের সদস্য হালিমা বেগমের বাড়িতে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।