সিঙ্গাইরে ছাত্রকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গতকাল সোমবার ছিনতাইকারীরা নাহিদুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রের কাছ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।
ওই ছাত্রের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পারিল নওগোলা গ্রামের আশরাফ উদ্দিন সিঙ্গাপুর প্রবাসী এক আত্মীয়ের কাছ থেকে ছয় লাখ টাকা ধার নেন। ইসলামী ব্যাংক ঢাকার সাভার শাখায় টাকাটা পাঠান ওই আত্মীয়। গতকাল তাঁর ছেলে নাহিদুল দুপুর দুইটার দিকে ব্যাংক থেকে টাকা তুলে নাহিদুল মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে ঋষিপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দেওয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে নাহিদুলকে রাস্তায় ফেলে রেখে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।