সিঙ্গাইরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজীব হোসেন (২৫), ইব্রাহিম হোসেন (২২) ও শফিকুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের ঢাকার সাভার শাখা থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে উপজেলার পারিল নওগোলা গ্রামের নাহিদুল ইসলাম বাড়ি ফিরছিলেন। ঋষিপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল থামিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে নাহিদুলের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সোমবার রাতেই ১০ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজীব ও ইব্রাহিমকে গ্রেপ্তার করে। এরপর তাঁদের কাছ থেকে তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার সকালে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।