সিঙ্গাইরে ছয় বছরের শিশুকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মজলিশপুর গ্রামে গতকাল রোববার ছয় বছরের এক শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সিঙ্গাইর থানা পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, গতকাল সন্ধ্যায় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী কোহিনুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তি তাকে পাশের একটি খালি বাড়িতে ধর্ষণ করতে থাকলে সে চিৎকার দেয়। এ সময় লোকজন এগিয়ে গেলে কোহিনুর পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা রাতেই সিঙ্গাইর থানায় মামলা করেছেন।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।