সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে গত সোমবার জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আজমত আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।জানা গেছে, বিকেলে চরলক্ষ্মীপুর গ্রামের কৃষক নিজ্জত আলী বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তোলেন। খবর পেয়ে প্রতিপক্ষ তাঁর চাচাতো ভাই বোরহান উদ্দিন লোকজন নিয়ে ওই ঘর ভেঙে ফেলেন। এ নিয়ে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত আজমত আলী ও ওজুফা বেগমকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন আজমত গতকাল মঙ্গলবার সকালে মারা যান।