সিঙ্গাইরে ট্রাক উল্টে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার রাতে ট্রাক উল্টে দুই ব্যক্তি মারা গেছেন৷ তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গাইরের বায়রা এলাকা থেকে পাটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০২৬৬) ঢাকায় যাচ্ছিল৷ রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে৷ এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়৷ রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি৷