সিঙ্গাইরে ডাকাতি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার উত্তর-জয়মণ্টপ গ্রামের এক বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী আহত হয়েছেন। গৃহকর্তা আবদুল আলী (৫৫) ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমকে (৪৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ১৫-২০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত আলীর বাড়িতে হানা দেয়। প্রথমে তিন ডাকাত সিঁধ কেটে ঘরে ঢোকে।এ সময় গৃহকর্তা চিৎকার দিলে ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর ওই তিন ডাকাত সদস্য ঘরের দরজা খুলে দেয়। বাইরে থাকা অন্যরা ঘরের ভেতরে ঢোকে। চিৎকার শুনে পাশের ঘর থেকে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে জিমিঞ্চ করে। পরে আলমারিতে রাখা পাঁচ ভরি স্বর্ণালংকার, ২৮ ভরি রুপার অলংকার, ৭২ হাজার টাকা, পাঁচটি মুঠোফোনসেট ও টিভিসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।