সিঙ্গাইরে ডাকাতি আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত রোববার রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে।এ ছাড়া ডাকাতদের মারধরে বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।তাঁরা হলেন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বড়টিয়া গ্রামের ওমর ফারুক, তাঁর স্ত্রী সুফিয়া বেগম ও মা জুবায়দা বেগম। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।