সিঙ্গাইরে ডাকাতি আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নয়াবাড়ি গ্রামে গত শুক্রবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় চারজন আহত হন।পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৮-২০ জনের একদল ডাকাত নয়াবাড়ি গ্রামের সৌদিপ্রবাসী আবদুস সামাদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে ফেলে। আবদুস সামাদ বলেন, ডাকাতেরা তাঁর নাতনি দুই বছরের শিশু আফছানাকে ছিনিয়ে নিয়ে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতের মারধরে তাঁর মা আমেনা খাতুন, স্ত্রী খোদেজা বেগম, ছোট ভাই আবদুল মালেক, মেয়ে সায়মা আক্তার আহত হয়। এ সময় ঘরের বাইরে অবস্থানরত ডাকাতেরা ফাঁকা গুলি করে। পরে তারা চার ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপার অলংকার, নগদ ১০ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।ডাকাতির সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এ ঘটনায় সামাদের ভাই আবদুল মালেক মামলা করেছেন।